২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর ৪নং মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মুক্তিযোদ্ধের অন্যতম সংঘঠক বীর মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দিন খানের ৩৫তম মৃত্যু বার্ষীকি উপলক্ষে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর সোমবার সকাল ১১ টায় মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামে মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের আয়োজনে কলেজের হল রুমে আয়োজিত স্বরন সভায় বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দিন খান দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন। তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ট কর্মী ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাধারন মানুষের কল্যানে সবসময় কাজ করেছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সাবিকুন্নাহার।
বক্তব্য রাখেন,মরহুমের সন্তান লংখাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান খান কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা আব্দুর কাদির, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক,বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা কসুম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক মাস্টার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুটিয়ারকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ জিএম, শহরবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক,শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কুল ও কলেজের গভনিংবডির সদস্য শফিউদ্দিন, বাংলাদেশ ছাত্র লীগের প্রতিষ্ঠা কালিন সদস্য একলাছ উদ্দিন, মাওহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন, মরহুমের পরিবারের সদস্যসহ শুভাকাঙ্খিরা।
স্বরনসভা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দিন খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম রফিক।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম