২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে গৌরীপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২মার্চ) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মায়ের উপস্থিতিতে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে।
গাভীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির(এসএমসি) সভাপতি ফারুক আহাম্মদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মায়েদের সঙ্গে এই মতবিনিময় খুবই গুরুত্ব বহন করে। মা সমাবেশে ১ম শ্রেনি থেকে ৫ম শ্রেণির অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শের পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন এসএমসির সভাপতি ফারুক আহাম্মদ।
সমাবেশে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক দেলোয়ার জাহান চঞ্চল।উপস্থিত ছিলেন সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মায়েরা।
মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম