৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ১০৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথবাহিনী। এই চালগুলো হতদরিদ্রদের জন্য বরাদ্দ ছিল।
সোমবার গভীর রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পরিষদের কাছেই বলুহা এলাকার শাহজাহানের বাড়ি থেকে অভিযান চালিয়ে ১০৬ বস্তা চাল উদ্ধারসহ শাহজাহানের স্ত্রী মোছাম্মৎ কল্পনা আক্তারকে আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলায় ভিজিএফের চাল বিতরন কার্যক্রম শুরু হয়েছে। উত্ত ইউনিয়নের ৩২৮৭ জন হতদিরদ্রদের জন্য ১০ কেজি করে বরাদ্দ ছিল।

এরই অংশ হিসাবে গতকাল রবিবার(১জুন) গৌরীপুরের ৭ নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরন কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনির মোবাইল নাম্বারে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে পরিষদের সচিব টুম্পা রানী সাহা এ বিষয়ে জানান, চাল চুরির ঘটনায় চাল বিতরন করা হয়নি।

গৌরীপুর থার অফিসার ইনচার্জ(ওসি) দিদারুল ইসলাম জানান,১০৬ বস্তা চাল জব্দ করা হয়েছে,এ ঘটনায় গৌরীপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম