৩২.২৬°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গৌরীপুরে অসহায়, কর্মহীন, হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। রবিবার (১মে) সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া নিজ গ্রামে গুড টেক্স ফেব্রিক্স এন্ড এপারেলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ঠ ব্যবসায়ী সারোয়ার হোসেন রনির উদ্যোগে এ ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি প্রদান করা হয়।
এ বিষয়ে সারোয়ার হোসেন রনি বলেন, দরিদ্রদের পাশে থাকতে পেরে সৌভাগ্যবান মনে করছি নিজেকে। সমাজের বিত্তবানদের দুঃস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডৌহাখলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ সাইফুল ইসলাম, আবু মিয়া, ফয়সাল ও মামুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।