২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামে মোঃ সিরাজ মিয়ার বাড়ীর পাশে কচু ক্ষেত হতে একটি বিলুপ্ত প্রায় সজারু প্রাণি আটক করে এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি দ্রুত বন বিভাগের সাথে যোগাযোগ করে তাদের ঘটনা স্থলে পাঠান। উদ্ধারকৃত প্রাণিটি উপজেলা আনা হলে ইউএনও হাসান মারুফ বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির কাছে প্রানিটিকে হস্তান্তর করেন। ইউএনও জানান এটি নিরীহ প্রজাতির বিরল প্রাণি। এলাকাবাসী তাদের কচু ক্ষেত বাচাতে হয়তো আটক করে থাকতে পারে। প্রাণিটিকে প্রাথমিক সেবা দিয়ে পরবর্তীতে তাকে যে কোন অভয়ারণ্যে ছাড়ার ব্যবস্থা নিবেন বন্য প্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাগণ। সচেতন এলাকাবাসী জানান আমরা প্রাণিটিকে দেখার সাথে সাথে ইউএনও মহোদয়কে জানালে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম