২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮০০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও ধানের বীজ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে অতিথি থেকে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করেন।
প্রণোদনায় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সার বীজ বিতরন অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুুফার আনজুম পপি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহাম্মদ মিলন,  প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি সহ উপসাথিক ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম