৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের সকল শ্রেণি পেশার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের দুস্থ, অসহায়, ছিন্নমূল এবং নিম্ন আয়ের প্রায় ৫০০ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন , গৌরীপুর উপজেলার কলতাপাড়া সোয়াদ ফিলিং স্টেশনের মালিক বিশিষ্ঠ ব্যবসায়ী গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাসি হাফেজ আজিজুল হক।

সোমবার (২ মে) পবিত্র মাহে রমজানের শেষ দিন দুপুরে কলতাপাড়া সোয়াদ ফিলিং স্টেশন চত্বরে ও এলাকার বিভিন্ন স্থানে সমাজের প্রায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, শাড়ী লুঙ্গী ও খাদ্য সামগ্রী। প্রতিবছরের ন্যায় এবারো এসব উপহার সামগ্রী পেয়ে গৌরীপুরের দুস্থ, অসহায় এবং ছিন্নমূল পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত হোন এবং তারা  বিএনপি নেতা হাফেজ আজিজুল হকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এম এ হান্নান, উপজেলা বিএনপির সদস্য এস এম দুলাল,গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম ফকির,গৌরীপুর উপজেলা ছাত্রদলের, যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন,ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম