২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ)সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবন, প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপির নেতৃত্বে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের নেতৃত্বে গৌরীপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। পুস্পমাল্য অর্পণ করেন, গৌরীপুর থানাসহ সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় কেক কাটা, আনন্দ ,র‍্যালি আলোচনা সভা শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৭-২৩ মার্চ ৭দিনব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয় বেলুন উড়িয়ে।
মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার সকল শিশুর সমান অধিকার’ এই প্রতিপাদ্যকে নিয়ে মেলা চত্বরে অনুষ্ঠি আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকি, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাজিমুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম