৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরে একটি দুতলা ফ্লাট বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১টি ইউনিটের ২টি রুমের আসবাবপত্র সহ সকল মালামাল আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২৩মে) বিকেল ৩.৩০ টায় গৌরীপুর পৌর শহরের ২নং ওয়ার্ড পূর্ব ভালুকা এলাকার বাসিন্দা পুলিশের উপ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানায়, ঐ ফ্লাট বাড়ির নিচ তলার ভাড়াটিয়া গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স লিমা থাকতেন, আগুন লাগার সময় তিনি বাসায় তালা বন্ধ করে বাইরে ছিলেন, ঘরের বৈদ্যুতিক সুইজবোর্ডে শর্টসার্কিট থেকে ঘরে আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন।
প্রত্যক্ষদর্শী দুতালার ভাড়াটিয়া জানান, হঠাৎ নিচ তলার ফ্লাটে দেখি ধোয়া বের হচ্ছে সাথে সাথে আগুন আগুন বলে চিৎকার করে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের তালা ভেঙ্গে ঘরে ডুকে
নিজেরা পানি ডালায় আগুন নিয়ন্ত্রনে আসে, ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।
খবর পেয়ে, গৌরীপুর ফায়ার সার্ভিসের গাড়ী আসে কিন্তু আসার আগেই আগুন নিভেযায়। ঘঠনার খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ পরিদর্শনে আসেন। ঘরের ভাড়াটিয়া না থাকায় আগুনে পুড়ে ক্ষয় ক্ষতির পরিমান জানা জায়নি।