২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহ গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) উপজেলা পরিষদ পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করতে পারিবারিক সচেতনতা সর্বপ্রথম জরুরী। নিজ পরিবার হতে সাপোর্ট পেলেই কন্যা শিশুদের অধিকার নিশ্চিত হবে।
অনুষ্ঠানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাজিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম