২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদল নেতা কবির হত্যা মামলার আসামিরা জামিনে এসে মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকালে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন মামলার বাদী নিহত হুমায়ুন কবিরের বাবা আব্দুল কাইয়ুম।

সংবাদ সম্মেলন আব্দুল কাইয়ুমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার সাক্ষী ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য এ বি সিদ্দিক।

জানা গেছে, হুুমায়ুন কবির উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলেন। গত ১৩ জুন সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে ছুরিকাঘাতে নিহত হন তিনি। এই ঘটনায় নিহতের বাবা আব্দুল কাইয়ুম বাদী হয়ে ১৬ জুন গৌরীপুর থানায় ১১ জনের নাম উল্লেখ সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল কাইয়ুম অভিযোগ করে বলেন-মামলার তিনজন আসামি মাসুদ রানা, কামরুল ইসলাম ও মজিবুর রহমান সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে। তিনি বলেন হত্যাকাণ্ডের পর আমি ছেলের লাশ নিয়ে যখন মর্গে ছিলাম তখন উত্তেজিত জনতা অভিযুক্তদের ঘর-বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করে। সেই অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা দায়ের করেছে হত্যা মামলার আসামিরা। চারটি মামলারই আসামি আমি। এখন উচ্চ আদালত থেকে তিনজন জামিনে এসে সবাইকে হুমকি-দামকি দিচ্ছে। এরমধ্যে জামিনে আসা আসামি মাসুদ রানা নিজেকে নির্দোষ দাবি করে গত ১০ সেপ্টেম্বর গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলন তিনি বলেন, ছাত্রদল নেতা হুমায়ুন কবির দুবৃর্ত্তের দ্বারা নির্মমভাবে নিহত হন। এই ঘটনার সঙ্গে তিনিসহ এজাহারভুক্ত ৮নম্বর মজিবুর রহমান ও ৫নম্বর আসামী মেহেদী হাসান টুটুল জড়িত নন। এ সময় নিজদের নির্দোষ দাবী করে মামলা থেকে অব্যাহতি চান তিনি, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

এব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ সালাহ উদ্দিন করিম বলেন- বাদী ও সাক্ষীদের হুমকির অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম