৩২.৫৭°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষা, ঐক্য, প্রগতি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রধান শ্লোগানকে সামনে রেখে দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশনায়,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে, সারা বাংলাদেশের বিভাগীয়,জেলা ও উপজেলা পর্যায়ে , প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় বুধবার(১২ফেব্রুয়ারী) ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা,পৌর ও গৌরীপুর কলেজ ছাত্র দলের উদ্যোগে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাস, মহিলা ডিগ্রী কলেজ, বিএম কলেজ, কিল্লাবোকাইনগর ফাজিল মাদরাসায় ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে ছাত্রদলের নেতা কর্মীরা সমাবেশ করে। সমাবেশে অংশ গ্রহন করে নতুন সদস্য ফরম সংগ্রহ করেন ২৯৮জন শিক্ষার্থী।
এ সময় উপস্থিত ছাত্র নেতারা বক্তব্যে বলেন,শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১ জানুয়ারি ১৯৭৯ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ে জিয়াউর রহমানের জনপ্রিয়তার জন্য অনেক তরুন অনুপ্রানিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন।
বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। তাই শিক্ষার্থীদের ছাত্রদলের পতাকা তলে এসে আগামী দিনে দেশ গড়ার কাজে অংশ গ্রহন করার আহবান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ জুনায়েন খান পাঠান সাব্বির, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক,মোঃ জিকু সরকার, পৌর ছাত্র দলের আহ্বায়ক মোঃ জামাল হোসেন, পৌর ছাত্র দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম (রক্তিম), উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, উপজেলা ছাত্র দলের সদস্য তৌহিদুল ইসলাম, পৌর ছাত্র দলের সদস্য শাহীনুল ইসলাম হৃদয়, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান, পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মুসা মুন্সি, সদস্য পৌর ছাত্র দল- সালমান আল শাহারিয়ার,মোঃ শাহিন আলম, অন্তর, জনি, মোমেন, জয় বোকাইনগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি -আলিফ প্রমুখ #