৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গ্রাহকদের উন্নত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে নতুন সাজে এনআরবিসি ব্যাংক পিএলসি’র ময়মনসিংহের গৌরীপুর উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৯ জানুয়ারী) দুপুরে গৌরীপুর ধান মহালে হাজী জাফর আলী কমপ্লেক্সের দুতালায় ব্যাংক কার্যালয়ে উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এনআরবিসি ব্যাংক পিএলসি ময়মনসিংহ জোনাল হেড নাহিদুর রহমানের সভাপতিত্বে এনআরবিসি ব্যাংক নেত্রকোনা শাখার ব্যাবস্থাপক সুমন পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম,সাজ্জাদুল হাসান,
এম,সাজ্জাদুল হাসান বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে অত্র শাখাটি এই অঞ্চলে স্বকীয়তা বজায় রেখে কাজকরে গ্রাহকের উপার্জিত অর্থ ব্যাংকে যেন নিরাপদে থাকে একজন গ্রাহকের যেন বিশ্বাস থাকে নিশ্চিতে থাকতে পারে আমার টাকা আমার সঞ্চিত অর্থ আমার মুলদন নিরাপদে আছে নিশ্চিন্তে আছে এনআরবিসি ব্যাংকের কাছে এটাই আমাদের প্রত্যাশা থাকবে।
ময়মনসিংহ জোনাল হেড মোঃ নাহিদুর রহমান জানান, প্রবাসী মালিকানাধীন এনআরবিসি ব্যাংক পিএলসির ১০৯ টি শাখা ও ৪(চার)শতাধিকেরও বেশী উপ-শাখা অসংখ্য এটিএম বুথ ও পল্লী বিদ্যুৎ বুথের মাধ্যমে সারাদেশে প্রায় ৮ শতাধিকের বেশী পয়েন্টে সেবা দিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, ব্যাংকিং সেবায় বড় ব্যবসায়ীদের পাশাপাশি সবচেয়ে বেশী প্রাধান্য দিচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের, এ ছাড়াও শরিয়া মোতাবেক আমানত কারিদের জন্য আল আমিন ইসলামি ব্যাংকিং কার্যক্রম চলমান রয়েছে। এনআরবিসি ব্যাংক পিএলসির গ্রাহকরা নিশ্চিন্তে টাকা লেন দেন করবেন,কোন শাখায় টাকা লেনদেনে কোন সমস্যা নেই। গ্রাহকদের সহযোগিতায় এনআরবিসি ব্যাংক পিএলসি গণ মানুষের ব্যাংক হিসেবে কাজ করতে চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম ফারুখ,গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা,সাংবাদিক ও ব্যাংকের গ্রাহক ফারুক আহাম্মদ সহ উপস্থিত ছিলেন, ব্যাংক ভবনের মালিক ও ব্যাবসায়ী ভিপি ফারুক আহমেদ, গৌরীপুর উপ-শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান ফারুক, নেত্রকোনার পৃর্বধলা শাখার ব্যাবস্থাপক হাসিবুল কবির হিমেল,ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ শাখার ব্যবস্থাপক হেলাল উদ্দিন, মুক্তাগাছা উপ-শাখার ব্যবস্থাপক মতিউর রহমান সহ উপস্থিত ছিলেন,
নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিও গ্রাহকবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।