৩২.৫৭°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


“চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা”এ প্রতিপাদ্যে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে।

রবিবার(২ অক্টোবর)সকালে এক বর্ণাঢ্য র‍্যালি গৌরীপুর উপজেলা পরিষদথেকে বেররহয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এর পর উপজেলা পাবলিক হলে উৎপাদনশীলতা সম্পর্কে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি।
উৎপাদন কিভাবে বাড়ানো, সে সম্পর্কে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়ানো জন্য সবার প্রতি আহবান করেন।
র‍্যলি ও আলোচনা অনুষ্ঠানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নাজিমুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,সংগীত শিক্ষক আব্দুল মালেক সরকার সহ উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাও কর্মচারীগণ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম