২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম পৌর শহরের ৪২ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার দুুপুরে পৌরসভার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠের খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, গৌরীপুর বড় মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তাকিম, ভালুকা ক্বাদেরীয়া মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান, মসজিদুল আমানের খতিব শামছুল আলম ভূঁইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, সাদেকুর রহমান, এনামুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।