২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি ইট ভাটায় ৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা পরিষদ কার্যালয়ের তথ্যমতে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর বিভিন্ন ধারা অমান্য করে ভাটা পরিচালনায় ইট ভাটার লাইসেন্স নবায়ন না করা, ইট পুড়ানোর লাইসেন্স না থাকায় এবং পরিবেশ লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত করায় ৬টি ভাটার, বিসমিল্লাহ ব্রিকসকে ১,৮০,০০০/- টাকা, চাচা-ভাতিজা ব্রিকস ৮০,০০০/- টাকা, এন,জি,এস ব্রিকসকে ২,০০,০০০/- টাকা, শামসু ব্রিকসকে ১,২০,০০০/- টাকা, এস,এম,সিমি ব্রিকসকে ৮০,০০০/- টাকা এবং সাফায়েত ব্রিকসকে ১,৫০,০০০/- টাকা।সর্বমোট ৮,১০,০০০(আট লক্ষ দশ হাজার)টাকা অর্থদন্ড করা হয়েছে।
গৌরীপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জিনিউজকে জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। অভিযানে সার্বিক সহায়তা করেন গৌরীপুর থানা পুলিশ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম