২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারি ইউনিয়নের নাপ্তের আলগি বাজারে রাস্তার পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ৩০টি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ পরিচালনা করেছে গৌরীপুর উপজেলা প্রশাসন।
বুধবার(২১সেপ্টেম্বর) সকালে নাপ্তের আলগি বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালান করেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
ভাংনামারি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
উচ্ছেদ অভিযানে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন।
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, নাপ্তের আলগি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা জটিলতার কারনে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ করা যাচ্ছিলনা। অবৈধ স্থাপনা উচ্চেদ হওয়ায় অচিরেই স্কুলের সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু হবে।
ভাংনামারি ইউনিয়নের চেয়ারম্যান নেজামুল হক বলেন, আইআরডিপি-৩ প্রকল্পের আওতায় এলজিইডি রাস্তার কাজ বাজার অংশে অবৈধ স্থাপনার কারনে কাজ এতদিন বন্ধ ছিল, এখন শুরু হবে আশা করা যায়। এছাড়াও এ উচ্ছেদের ফলে রাস্তা, মাজার,নাপ্তের আলগি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা জটিলতা, ঈদগাহের সীমানা জটিলতা নিরসন হয়েছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম