২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গৌরীপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে গৌরীপুরে পৌর শহরে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদলের বহু নেতাকর্মী সহ সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ হত্যার শিকার হয়েছে অনেকে গুম হয়েছেন। এছাড়া সীমাহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বহু নেতাকর্মী কারোরই কোনো নিরাপত্তা ছিল না।ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত ১৬ অথবা ১৭ বছরে নেতাকর্মীরা কোথাও বিচার চাইতে পারেননি। আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার বলতে কিছুই ছিল না।সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে নইলে ছাত্র জনতার যে বিপ্লব তা বিফলে যাবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, তাওহীদুল ইসলাম সরকার, মুকছেদুল মোমেন, মোস্তাকিম বাবু, খায়রুল ইসলাম, শাহিনুল ইসলাম হৃদয়, কিশোরগঞ্জ পলিটেকনিকেল ছাত্রদলে প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাদ্দাম হোসেন তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা নবীনদলের সহসভাপতি রিয়াদ হাসান, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন শাকিল, সাধারণ সম্পাদক কাজল মিয়া, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি স্বাদ খান,৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাকিব ভূইয়া, গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আলাদীন মোল্লা, মোঃ আশিক, বিজয় বাউই, এনায়তুল কবির স্বাদ, আল-আমিন প্রমুখ।