৩২.৫৭°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়  ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এবং সকল অঙ্গ সহযোগি সংঘঠনের উদ্যোগে কোরআন খতম,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ময়মনসিংহের -০৩ গৌরীপুর আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

শনিবার(৬ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদের সভাপতিত্বে গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনয়ন বিএনপি, পৌর বিএনপি, যুবদল, সেচ্চাসেবক দল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকমী ও সমর্থকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

দোয়া মাহফিলে বক্তারা, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন এবং দেশের আগামীর ভিত মজবুত করতে আল্লাহর কাছে তার দীর্ঘ হায়াতের জন্য দোয়া কামনা করেন। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনায় কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, গৌরীপুর বড় মসজিদের মোয়াজ্জিন হাফেজ সাইদুর রহমান।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম