৩৩.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে সুলভ মূল্যে চাল বিতরণে অনিয়মে সুবিধাভোগী প্রায় ৫০জন ব্যক্তিকে চাল দেওয়া হয়নি। তাদের ‘সুলভ মূল্য কার্ড’ নিয়ে ডিলারের ঘরের সামনে দাড়ীয়ে চালের দাবিতে অবস্থান করছেন।এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী একাধিক বঞ্চিতরা।

মঙ্গলবার (১অক্টোবর) উপজেলার বোকাইনগর ইউনিয়নের দরগা বাজার(কালিবাড়ী রেন্ট্রিতলা মোড়) নতুন ডিলার মেসার্স কিয়াস এন্টারপ্রাইজ প্রোঃ আবু হেনা মোস্তফা কামালেরর বিরুদ্ধে চাল বিতরণে এ অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে তারা কালিবাড়ী রেন্ট্রিতলা মোড়ে ডিলার পয়েন্টে কার্ড নিয়ে চাউলের জন্য গেলে ডিলার আবু হেনা মোস্তফা কামাল তাদের পরে চাল দেওয়া হবে জানিয়ে অপেক্ষা করতে বলেন। দীর্ঘসময় অপেক্ষার পরে দুপুর আনুমানিক আড়াইটার সময় পর্যন্ত চাল না পেয়ে সাংবাদিকদের জানালে, সরজমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগী একাধিক বঞ্চিতরা চালের জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে অনেকেই জানান, গতকালও চাল নিতে এসেছিলেন কিন্তু তাদের কে চাল দেয়া হয়নাই। অনেক দুর দুরান্ত থেকে আসা কার্ডধারিরা এ ভাবেই কার্ড হাতে নিয়ে চালের জন্য অপেক্ষায় দেখা গেছে।

এ বিয়য়ে ডিলার আবু হেনা মোস্তফা কামাল বলেন, তিনি তার গোদাম ঘরে সব চাল সংকুলান হবেনা সেজন্য এবং বৃষ্টির জন্যও আনা সম্ভব হয় নাই এসব কারনে তিনি খাদ্য গোদাম থেকে ৫০ বস্তা চাল আনেননাই। এখন গোদাম থেকে চাল এনে কার্ডধারী যারা আছেন তাদেরকে চাল দিয়ে দিবেন।

এবিষয়ে গৌরীপুর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন কাছে সেল ফোনে জানতে চাইলে তিনি জানান, গোদাম থেকে এ ডিলার মোট ১৬.৪১০ মেট্রিকটন চাল উত্তোলন করে নিয়ে গেছেন। এ ডিলারের কোন চাল গোদামে নেই।

সংশ্লিষ্ট পয়েন্টের ট্যাগ অফিসার গৌরীপুর খাদ্য গোদামের সহকারি ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, গত ২৬ সেপ্টেম্বর গোদাম থেকে ৫৪৭ বস্তা চাল উত্তোলন করে ডিলার আবুহেনা মোস্তফা কামাল তার গোদামে মজুদ করে এবং আমিও সঠিক বস্তা দেখে চাল বিক্রি শুরু করি।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে আমি অভিযোগ পেয়ে মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে ডিলার পয়েন্টে যাই কিন্তু ডিলার আবু হেনা মোস্তফা কামালকে পাইনাই অনেক কার্ডধারীরা চালের জন্য তখন অপেক্ষা করছিল। তিনি জানান, এ বিষয়ে বিধি মোতাবেক ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ বলেন, আমি বিষয়টি জেনেছি, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম