৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বালিয়াপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মধ্যে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়েছে।

সরজমিনে গুরে বালিয়াপাড়া বাজারে ডিলারের বিক্রয় কেন্দ্রে যেয়ে ডিলার ও ট্যাগ অফিসারের সাথে কথা বলে জানা যায় ইউনিয়নের ২, ৩ ও ৬ নং ওয়ার্ডের হতদরিদ্র ও নিম্ন আয়ের ৫৭৬ জন কার্ডধারী নারী-পুরুষের মাঝে ১৫ টাকা কেজি দরে সুষ্ট ভাবে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়।

ডিলার মোঃ আবুল হাসিম সরকার উপস্থিত থেকে ২৯সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর ২দিন দিনভর সুষ্ঠুভাবে চাল বিক্রি করেন। তিনি জানান, চাল নিতে আসা কিছু মানুষের কার্ডের সমস্যা থাকায় সেগুলোতে ইউনিয়ন পরিষদের কতৃক জটিলতা নিরসন করে প্রকৃত তালিকাভুক্তরা চাল কিনে নিয়ে যান । চাল বিক্রির সময় উপস্থিত ছিলেন,স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম