৩২.২৬°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


 

বোরো ধানে উৎপাদন বৃদ্ধিতে অধিক ফলনশীল জাত ও প্রযুক্তি সমুহের বিস্তার এবং ফসলের নিবিড়তা বৃদ্ধিতে করণীয় শীর্ষক প্রকল্পের আওতায় অবহিতকরন কর্মশালা ও কৃষক পুরস্কার বিতরন অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ নভেম্বর)কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্প,ডিএই’র আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অবহিতকরন কর্মশালায়
কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাংগাইল-এর উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাশার এবং উপ-পরিচালক, ময়মনসিংহ কৃষিবিদ মতিউজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পেরর পরিচালক মোঃ জিয়াউর রহমান।
কর্মশালায় বোরো ধানে উৎপাদন বৃদ্বিতে অধিক ফলনশীল জাত ও প্রযুক্তি সমুহের বিস্তার এবং ফসলের নিবিড়তা বৃদ্ধিতে করণীয় শীর্ষক আলোচনায় অংশ গ্রহন করেন, কৃষি সম্প্রসারন অধিদপ্ততর ময়মনসিংহ অঞ্চল, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ী, নালিতাবাড়ী,শেরপুর।
অনুষ্ঠান উদ্যোক্তা কৃষকদের নিয়ে অতিথিদের এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কৃষকদের নানাবিধ সমস্যা ও সমাধানের আলোচনা হয়।
কৃষিতে অনবদ্য অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ কৃষকদের মাঝে পুরস্কার বিতরনে বৃহত্তর মময়মনসিংহ অঞ্চলের কৃষকদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এতে প্রথম পুরস্কার লাভ করেন গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বালুচড়া গ্রামের কৃষক আবুল ফজল।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম