৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ ৮ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে গৌরীপুর বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনী।
চুড়ান্ত বিজয় ১৬ ডিসেম্বর অর্জিত হলেও ময়মনসিংহের গৌরীপুর স্বাধীন বাংলাদেশের পতাকা উড়েছিল ৮ ডিসেম্বর।
হানাদারদের পরাজয়ের পর এ এলাকার সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস। আনন্দে উদ্বেলিত হাতে প্রিয় স্বদেশের লাল-সবুজ পতাকা নিয়ে ছুটোছুটি করতে থাকে সবাই।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গৌরীপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমিন পাপ্পার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,বিভিন্ন রানৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিদের অংশ গ্রহনে গৌরীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বণার্ড র‍্যালি বের হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ এসে শেষ হয় এরপর গৌরীপুর অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব ও একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম আব্দুস সাত্তার মন্ডল, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সিহাব উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ,সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম