৩০.২২°সে, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ ১ মে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ‘শ্রমিক–মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ১মে (বুধবার) ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গৌরীপুর উপজেলার বিভিন্ন শ্রমিক সংঘঠন গুলো পৃর্থক পৃথক কর্মসুচির মাধ্যমে মহান মে দিবস পালিত হয়।
সংঘঠন গুলোর মধ্যে জাতীয় শ্রমিক লীগ,রাজ উস্তাগার নির্মান শ্রমিক ইউনিয়ন, রং মেস্তরী শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎতিক কারিগরি শ্রমিক ইউনিয়ন সহ সকল শ্রমিক সংঘঠন গুলো র‍্যালি আলোচনাসভার মাধ্যমে পালন করে মে দিবস।
বঙ্গবন্ধু চত্তরে জাতীয় শ্রমিক লীগ গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

প্রবীণ শ্রমিক নেতা এম এ হাইয়ের সভাপতিত্বে উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান,উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম,উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আমেনা বেগম, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ,আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকের ইসলাম খান, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ওস্থাদ আঃ মালেক সরকার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্টতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম খালেদুজ্জামানের সন্তান আলী উসমান তুহিন।
অনুষ্টানে জাতীয় শ্রমিক লীগ গৌরীপুর উপজেলা শাখার সাবেক আহবায়ক মরহুম আঃ সামাদের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  


আরও পড়ুন

২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম