২৮.৯৯°সে, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
‘সুস্থ দেহ সুস্থ মন, জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন’ এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনাল খেলা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
শনিবার (১০ সেপ্টেম্বর)বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি গৌরীপুরের আয়োজনে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলার সকল উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণসহ অন্যান্য শিক্ষকগণ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করেন অতিথিবৃন্দ।
এ প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে ছাত্র ও ছাত্রীরা অংশ নেয়।