৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১৭৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত অভিবাবক সমাবেশে সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই শিক্ষার্থীদের অভিবাবকদেরকে নিয়ে এই সমাবেশ ।
সমাবেশে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির জন্য অভিভাবক এবং শিশুদের পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ শেষে কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অভিভাবক, সচেতন এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষের এমন আয়োজনের ভূয়সী প্রসংশা করেন।

বেশ কয়েকটি বিদ্যালয়ের অভিবাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এর মধ্যে গৌরীপুর পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ লেবু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হাসান মারুফ বলেন, শিক্ষার প্রথম ধাপ প্রাথমিক শিক্ষা, তাই অভিভাবকগণের যেমন সচেতন হতে হবে তেমনি শিক্ষক, শিক্ষার্থীদেরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। তবেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।আমরা যদি একটি সমৃদ্ধ, পরিচ্ছন্ন, সম্ভাবনাময় জাতি সৃষ্টি করতে চাই, সভ্যতার স্বর্ণ শিখরে পদার্পন করতে চাই তবে প্রাথমিক শিক্ষাকেই যথেস্ট গুরুত্ব দিতে হবে।
সমাবেশে বক্তারা সন্তানের পড়াশোনায় বিশেষ করে মা-দের আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহীত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকবৃন্দকে নিয়ে নিয়মিত এমন সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভিন। একাধিক প্রধান শিক্ষকগণ বলেন ইউএনও স্যারের নির্দেশনায় ও পরামর্শে উপজেলা শিক্ষা অফিসের তত্বাবধানে আমরা প্রাথমিক শিক্ষা পরিবার এগিয়ে যাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এমন অভিভাবক সমাবেশ প্রতিবন্ধকতা কাটিয়ে বিদ্যালয়ের পড়াশোনার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
প্রাথমিক শিক্ষাকে গুণগত মানের দিক থেকে উন্নত করতে পারলেই জাতীয় জীবনে এগিয়ে চলা সহজ হবে। তাই আমাদের আগামী দিনের স্লোগান হবে- শিক্ষার পরিমানগত নয় গুণগতমান বৃদ্ধি করা।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম