৩২.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আন্তঃমটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য চোরা মানিক ওরফে মোস্তাফিজুর রহমান চৌধুরী মানিক ওরফে ফ্রিডম মানিককে গৌরীপুর পৌর শহরের সতিষা গ্রামের নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতার করেছে। সে সতিষা গ্রামের মৃত আব্দুল মোতালেব চৌধুরীর ছেলে।
গৌরীপুর থানা সূত্রে জানা যায়, মানিকের নামে গৌরীপুর থানায় ৭টিসহ দেশের বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। সর্বশেষ গত ৩১ আগস্ট তার নামে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙা মধ্যপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদ খান বাদী হয়ে গৌরীপুর থানায় অপহরণ ও চাঁদা বাজির মামলা দায়ের করেন।
বাদি ওয়াদুদ খান মামলায় অভিযোগ করেন, গত ২৯ আগস্ট তার ছেলে তানভীর খানকে অপহরণ করে চাঁদা দাবি ও মারধর করেছে মানিক।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান- ফ্রিডম মানিক ওরফে চোর মানিক আন্তঃমটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। বৃহস্পতিবার বিকালে থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে মোস্তাফিজুর রহমান মানিক ওরফে চোর মানিক ওরফে ফ্রিডম মানিককে।
তার নামে দেশের বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরি, বিস্ফোরক দ্রব্য আইন, মাদক, অস্ত্র আইন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, অপহরণ, পুলিশের উপর হামলাসহ ২৩টি মামলা রয়েছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম