২৬.৩২°সে, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরে সাবেক শ্রমিক ইউনিয়ন নেতা ও পালকি গাড়ির চালক মানিক মিয়া (৪০) হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার নামিয় আসামিরা হলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক(বহিস্কৃত) ১। সোয়েব মুনশীকে প্রধান আসামি করে অনান্য আসামিরা হলেন, ২। অলি মুন্সি (৪৫), উভয় পিতা-মৃত আব্দুল খালেক মুন্সি, উভয় সাং-৪নং ওয়ার্ড নয়াপাড়া পৌরসভা-গৌরীপুর, ৩। আল ইমরান খান (৩২), পিতা-মো: আহাম্মদ আলী, সাং- রাইশিমুল, ইউনিয়ন-৫নং সহনটি, ৪। হাদীস(২৮), পিতা-রেজ্জাক, সাং-সাতৃতী, ইউনিয়ন-২নং গৌরীপুর, ৫। রিফাত খান (২২), পিতা মোঃ রতন মিয়া, সাং-বিষকা থানা-তারাকান্দা, ৬। জুনায়েদ (২৫), পিতা মো: আলতাব আলী, সাং-৪নং ওয়ার্ড দাপুনিয়া উত্তর পাড়া, পৌরসভা-গৌরীপুর, উজ্জ্বল(৪২), পিতা-আঃ গফুর, সাং-সাতুতী, ইউনিয়ন- ২নং গৌরীপুর, ৮। নূহ মুন্সি(২৮), পিতা-মৃত আব্দুল খালেক মুন্সি, সাং-৪নং ওয়ার্ড নয়াপাড়া, পৌরসভা-গৌরীপুর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ গণ সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন ।
নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে। তিনি পেশায় পালকি গাড়ির চালক ছিলেন। এছাড়া তিনি গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।