বেকার যুব ও দরিদ্র নারীদেও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে গৌরীপুর প্রেসক্লাব। উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচীতে ৪০টি পরিবারের আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি)গৌরীপুর প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চলনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রির্পোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনকন্ঠের জেলা প্রতিনিধি এ কে এম উজ্জ্বল খান, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, এশিয়ান টিভি’র ময়মনসিংহ প্রতিনিধি মো. আলমগীর হোসাইন, চ্যানেল এসের ময়মনসিংহ প্রতিনিধি এহতাসামুল হক সুমন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, সাংবাদিক শামীম আনোয়ার, আব্দুর রউফ দুদু, মাহফুজুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।