ময়মনসিংহের সদর উপজেলার সম্ভুগঞ্জে স্বপন ভ্রদ্র (৬৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত স্বপন ভদ্র মময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি পরিবার নিয়ে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা উপজেলার তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি।
তিনি আগে জাতীয় দৈনিক খবর পত্র ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের খবর ও দৈনিক স্বজন পত্রিকায় তারাকান্দা উপজেলা প্রতিনিধি ছিলেন।
বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত না থাকলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকার বিভিন্ন ঘটনা ও মাদক সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত লেখালেখি করতেন।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যগণ জানান, লেখালেখির জেরে স্বপন কুমার ভদ্রকে হত্যা করা হয়েছে। বছরখানেক আগেও তাঁর ওপর হামলা হয়েছিল। আজ বেলা ১১টার দিকে নিজ বাসার সামনে মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে মাদকাসক্ত সাগর মিয়া(১৮)তাঁকে মাথায় ও সারা শরিরে এলোপাতাড়ি কোপায়, এতে বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরিবারের লোকজনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাতক সাগর মিয়া (১৮)কে পুলিশ আজ দুপুরে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের পাচার গ্রাম থেকে আটক করে। আটকের খবরটি নিশ্চিত করেন,গৌরীপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি)মির্জা মাজহারুল আনোয়ার।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান,, হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল এলাকায় পুলিশ কাজ করছে। তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।