মুজিববর্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে গৌরীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান আল-মোক্তাতির শাহীন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ ও ভুমি কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্টসূ ত্রে জানা গেছে, ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’- শ্লোগানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভুমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণ করে দেয়া হয়। এ উপজেলায় প্রধানমন্ত্রী আশ্রয়ণ-২ প্রকল্পে আওতায় ১৯০টি ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১০২টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি, তৃতীয় পর্যায়ে ৪২টি ঘর ভুমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে এবং চতুর্থ পর্যায়ে ২১টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন জানান, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক ‘ক’ শ্রেণির এ ঘরগুলোর মধ্য ২১ টি ঘর নির্মাণ করা হয়েছে তা আগামী ২২মার্চ তা হস্তান্তর করা হবে।
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধান মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে গৌরীপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষে এ সংবাদ সন্মেলন।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।