দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭তম বছর আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়।
মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় পাঁচ শ পয়েন্টে বোমা হামলায় দুজন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।
সিরিজ বোমা হামলায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৭ আগষ্ট) দুপুরে মিছিলটি গৌরীপুর পৌরশহরের কালীখলা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিখলা কৃষ্ণচূড়া চত্বরে সাবেক সোনালী ব্যাংকের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, বোকাইনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লা হাবিব, সাবেক কাউন্সিলর আব্দুর কাদির, সহনাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুল হক সহ উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ, ইউনিয়ন যুবলীগ ও ছাত্র লীগের নেতা কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।