ময়মনসিংহের ত্রিশালে এক মর্মান্তিক ট্রাকচাপায় ,জাহাঙ্গীর আলম(৪২) অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) ও মেয়ে সানজিদা (৬) মৃত্যু হয়েছে।শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
কিন্তু সাত মাসের অন্তঃসত্ত্বা রত্না বেগম দূর্ঘটনায় মারা যাওয়ায় সময় গর্ভের সন্তান ভুমিষ্ট হয়ে যায় বাচ্চাটির নাড়া দেখে উপস্থিত জনতা বাচ্চাটিকে উদ্ধারকরে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে শিশুটি সুস্থ্য আছে।
মেয়ে সানজিদাসহ রত্নাকে নিয়ে তার স্বামী জাহাঙ্গীর আলম একটি ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রীর আল্টাসনোগ্রাফি করতে যাচ্ছিলেন।এসময় রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও মেয়ে মারা যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।