ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক পদে সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ও সদস্য সচিব পদে তানজীন চৌধুরী লিলির নাম ঘোষণা করে ৪১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি এবং ১২ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
১৪ সেপ্টেম্বর বিকাল ৫ টায় অ্যালামনাই ফ্লোরে এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিগত কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় শামসুন নাহার হল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন -এর সিনিয়র সদস্য ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সভাপতিত্বে শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য তানজীন চৌধুরী লিলি'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সদস্যদের মধ্যে পারভীন সুলতানা লাকী, নাজমুন নাহার নয়ন, সুপ্রিয়া দাস, হালিমা খান, নুরুন্নাহার বেগম শিউলি, ব্যারিস্টার উর্মী রহমান, মমতাজ মৌ, ইতি সূত্রধর। উক্ত সভায় সাবেক সভাপতি আভা দত্ত অনলাইনে যুক্ত ছিলেন। নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব তানজীন চৌধুরী লিলি বলেন যত দ্রুত সম্ভব পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক -নিলোফার চৌধুরী মনি,যুগ্ম আহ্বায়ক পারভীন সুলতানা রাব্বী, নাজমুন নাহার নয়ন, শামীমা আরা স্বাতী, হালিমা খান লুচি, নূরজাহান খানম শান্তা, ড. সালাম আরজু কবিতা, নূরজাহান বেগম শিউলী, ব্যারিস্টার উর্মি রহমান, রেহানা কলি, সদস্য সচিব তানজীন চৌধুরী লিলি, সদস্য হাসিনা মমতাজ, সদস্য (আইন) মমতাজ মৌ, সদস্য (প্রচার), মমতাজ লিপি, সদস্য (দপ্তর), ইতি সূত্রধর, সদস্য - বিথীকা বিনতে হোসাইন, ওয়াহিদা আঞ্জুম এলি, সেলিনা আক্তার, দিলরুবা আহমেদ, মোনালিসা শাহরিন, মিরানা, রিমা পারভীন, ফারহানা আক্তার লাকী, লাবণ্য বণ্যা, নুরুন্নাহার খান নিপু, নাসরিন সুলতানা ছুটি, রিনাত ফৌজিয়া রনি, সেলিনা সুলতানা, জাহানারা বেগম হ্যাপী, উম্মে হাবীবা, শিল্পী রানী দত্ত, ফেরদৌসী বিনতে আলীম, নূপুর রানী মন্ডল, কামরুন নাহার তারা, শাম্মী আক্তার, নাজমীন সুলতানা পপি, মনিকা মিত্র, লিপিকা মিত্র, জিনাত ফৌজিয়া রাখী, নাসিমা আক্তার, নুসরাত ইয়াসমিন সুমাইয়া।
১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- শামসুন নাহার হল প্রভোস্ট অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী, অধ্যাপক ড. ফরিদা বেগম, সুলতানা ফেরদৌস আরা ডলি, মমতাজ শিরিন, সাইদা খানম আঙ্গুর, শাহীন আক্তার শিমুল, নিলুফার খানম নিলা, শাহীনূর ইসলাম মুন্নী, রাফেজা খাতুন লাইজু, সুপ্রিয়া দাস, শিউলী আফসার, অধ্যাপক ড. শামীমা তাসনিম।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট পরবর্তী দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সভাপতি আভা দত্ত এবং সাধারণ সম্পাদক শামসুননাহার চাঁপা পদত্যাগ করেন। কমিটির অন্যান্য সদস্যরাও সার্বিক কার্যক্রমে অনুপস্থিত। যার ফলে অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম অচল হয়ে পড়ে।কমিটির কার্যক্রম পূর্ণদমে চালুরাখার লক্ষে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।