জুলাই বিপ্লবের বৌষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহনকারী শিক্ষার্থী মোঃ মোবারক হোসেন অভি (১৯)কে গত ১৯ ডিসেম্বর রাতে ময়মনসিংহের গৌরীপুর কালিপুর মধ্যম তরফ এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, গৌরীপুর উপজেলা শাখার সাবেক সাংঘঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান(২০) এর চাইনিজ কোরালের কোপে আহত করার অভিযোগে, নোমানকে রোববার
(২১ ডিসেম্বর) রাতে গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর মোঃ জায়দিত হাসান আবির ও ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে গৌরীপুর থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
আহত মেঃ মোবারক হোসেন অভি, গৌরীপুর ইউনিয়নের নন্দুরা গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে। অভি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
মোবারক হোসেন অভি জানান, সে জুলাই আন্দোলনে বৌষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সক্রীয়ভাবে অংশ গ্রহন করে। সেই প্রতিহিংসায় গত ১৯ ডিসেম্বর গৌরীপুর পৌর শহরের কালিপুর মধ্যম তরফ ব্যাডমিন্টন খেলা চলাকালে চাইনিজ কোরাল নিয়ে অতর্কিত ভাবে তাকে কোপ দেয়, অভি তাৎক্ষনিক তার শরির সরিয়ে নিলে তার পায়ে কোপ লেগে এতে রক্তাক্ত গভির ক্ষত জখম হয়, সাথে সাথে নোমানের বন্ধু রেজাউল ইসলাম জয় অভিকে বাঁশের অংশ দিয়ে সজোরে পিঠে আঘাত করে। এমন অবস্থায় অভির বন্ধু ও এলাকাবাসী মিলে অভিকে গৌরীপুর স্বাস্থ্য কসপ্লেক্সে নিয়ে চিকিৎসা নেন। বর্তমানে অভি বাড়ীতেই অবস্থান করছে।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্চ মির্জা মাজহারুল আনোয়ার বলেন,উক্ত ঘঠনায় থানায় মামলার প্রস্তুতি চলছে
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।