ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা,কেককাটা, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।
সংগঠনের সহকারী প্রধান পরিচালক ও গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে নির্বাহী পরিচালক মো. আমিরুল মোমেনীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের নিমতলী গণপাঠাগারের কার্যালয় থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণপাঠাগার কার্য্যালয়ে শেষ হয়।এরপর পাঠাগারের কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে গণপাঠাগারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজেন্দ্র দেবনাথ, গৌরীপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সাবেক সুপারিনটেনডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, প্রভাষক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের পরিচালক অধ্যাপক আহসানুল হক, মো. এমদাদুল হক, মো. রইছ উদ্দিন, সেলিম আল রাজ, নূরুন নঈম মনন, জাকিয়া কানন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, হারুন পাঠাগারের পরিচালক মো. হারুন মিয়া, শামীমা খানম মীনা, গোপা দাস, ইসরাত জাহান রেখা, মাহমুদা আক্তার, নার্গিস আক্তার, কবি নুরুল আবেদিন, আব্দুস সালাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।