ময়মনসিংহের গৌরীপুর ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতির মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করার হয় এরপর একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভা ও সফল সমবায় সমিতির মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও স্থানীয় সমবায়ী সাংবাদিক ওবায়দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা।
আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতির মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সম্মাননা প্রাপ্ত স্থানীয় সমবায় সমিতিগুলো হল- সান বহুমুখী সমবায় সমিতি লিঃ, শ্রীধরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, পরিবর্তন সঞ্চয় ও ঋণদান সমিতি লিঃ, লাটুরপায়া যুব উন্নয়ন সমবায় সমিতি লিঃ, রামগোপালপুর বাসস্ট্যান্ড অটো রিকশা মালিক ও শ্রমিক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ, চার তারকা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, রামগোপালপুর মধুবন আদর্শ ভূমিহীন সমবায় সমিতি লিঃ, চড়াকোনা মহিলা উন্নয়ন সমিতি লিঃ, এবং মোহনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।