ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১টি ইউনিয়ন ও ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের সাধারণ নির্বাচনে জয়ী ও গেজেটভুক্ত চেয়ারম্যানগনদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এর আগে নব নির্বাচিত চেয়ারম্যানগনদেরকে জেলা প্রশাসকের পক্ষথেকে ফুল দিয়ে বরন করা হয়।
নবনির্বাচিত শপথ নেওয়া চেয়ারম্যানগণ হলেন- গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নে মো.জয়নাল আবেদিন, ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে আবু হানিফা , সোহাগি ইউনিয়নে কাদির আহম্মেদ ভুঁইয়া, সরিষা ইউনিয়নে একরাম হোসেন ভুইয়া, আঠারবাড়ী ইউনিয়নে জুবের আলম কবীর রূপক, জাটিয়া ইউনিয়নে শামছুল হক ঝন্টু, মাইজবাগ ইউনিয়নে ছাইদুল ইসলাম বাবুল, মগটুলা ইউনিয়নে শিহাব উদ্দিন আকন্দ, রাজিবপুর ইউনিয়নে আবদুল আলী ফকির, বড়হিত ইউনিয়নে আজিজুল হক ভূঁইয়া মিলন, উচাখিলা ইউনিয়নে আনোয়ারুল হাসান খান সেলিম, তারুন্দিয়া ইউনিয়নে হাসান মাহমুদ রানা।
শপথ বাক্য শেষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে ৪র্থ ধাপে বিগত ২৬ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে সিধলা ইউনিয়নে বিছিন্ন ঘটনায় ২টি কেন্দ্র স্থগিত ঘোষনা করে, তারপর গত ৭ ফেব্রুয়ারী পুনরায় ভোট গ্রহন হলে জয়নাল আবেদিন বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেন।
এর আগে গৌরীপুরে ৯ টি ইউনিয়নের নির্বাচিত সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগন শপথ গ্রহন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।