মহান স্বাধীনতা দিবসের র্যালির প্রস্তুতিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির (৩০) ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর পৌর শহরে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত জনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিঠিয়ে জনিকে মারাত্বক জখম এবং তার ডান পায়ের হাটুর প্যাটেল তিন টুকরো করে দিয়েছে।
আহত জনি পৌরসভার পশ্চিম ভালুকা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় জড়িত।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ঘটনারদিন সকাল ১০টার দিকে জনির নেতৃত্বে তার সমর্থকরা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মহান স্বাধীনতা দিবসের র্যালির উদ্দেশ্যে স্থানীয় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হন। এসময় শহরে র্যালি বের হওয়ার প্রাক্কালে একদল সশস্ত্র সন্ত্রাসীরা জনির ওপর অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিঠিয়ে তাকে মারাত্বক আহত করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ হামলার ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশী জোর অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।