ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের পাচার বাজার থেকে একটি ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ৩০ জুন সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলের মালিক মতিউর রহমান জানান, তিনি পাচার বাজারের তরকারি মহলের দক্ষিণ পাশে তার খয়েরি রঙের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি রেখে কাঁচাবাজার করতে যান। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
চুরি হওয়া মোটরসাইকেলের চ্যাসিস নম্বর PSUB44BY3LTJ11107 এবং ইঞ্জিন নম্বর JZXWLG73562। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন হয় নাই।
মোটরসাইকেলের মালিক মতিউর রহমান জানান, কেউ মোটরসাইকেলটির সন্ধান পেলে ০১৭৮৬-১৪০৬৬১ নম্বরে (হোয়াটসঅ্যাপ) অথবা সরাসরি যোগাযোগ করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।