ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় দৈনিক “নাগরিক ভাবনা” পত্রিকার গৌরীপুর প্রতিনিধি হলি সিয়াম শ্রাবণ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার (২৩ফেব্রুয়ারী) দুপুর ১২টায় গৌরীপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করেন, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, ছড়াকার আজম জহিরুল, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ওবায়দুর রহমান, আরিফ আহমেদ, উবায়দুল্লাহ্ রুমি, জাহিদ হাসান, সাবেক ছাত্রলীগ নেতা প্রদীপ বাগচী, কামাল পারভেজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক “নাগরিক ভাবনা” পত্রিকা দেশে নিরপেক্ষ প্রতিবেদনের মাধ্যমে সচেতন মহলের কাছে গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সত্য উপস্থাপনা ও জাতি গঠনে দৈনিক “নাগরিক ভাবনা” অগ্রনী ভূমিকা পালন করে। বিগত দিনগুলোর মতো দৈনিক “নাগরিক ভাবনা” দেশ ও জাতির কল্যাণে আগামীতে আর ও ভালো কাজ করবে বলে আমাদের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।