জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কেন্দ্রীয় সংঘঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য সৌসাইটির ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার(১১মার্চ) বিকেলে গৌরীপুর পৌর শহরের ইনোভ্যাটিভ কোচিং সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায়
উপজেলার পাইস্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিলের সভাপতিত্বে ও গাভীশিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ দেলোয়ার জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঐক্য সৌসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ এহসানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহজাহান, শেখ খমির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা বেগম,ঘোষপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান।
আলোচনা সভায় উপস্থিত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এবং সকলের ঐক্য মতের ভীত্তিতে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটিতে ঘোষপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান মিয়াকে সভাপতি ও গাভীশিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ দেলোয়ার জাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গঠন করা হয় ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ।
কার্যকরি কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালের সহকারী শিক্ষক মোঃ শহীদুল্লাহ ও চিতরাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালের সহকারী শিক্ষক আঃ রহিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পাইস্কা সরকারী প্রাথমিক বিদ্যালের সহকারী শিক্ষক আঃ জলিল।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।