ময়মনসিংহের গৌরীপুরে অসহায়, কর্মহীন, হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০এপ্রিল) বিকেলে উপজেলার কলতাপাড়া বড়বাড়িতে গুড টেক্স ফেব্রিক্স এন্ড এপারেলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ঠ ব্যবসায়ী প্রকৌশলী সারোয়ার হোসেন রনির অর্থায়নে এ ঈদ উপহার বিতরন করা হয়। ঈদ উপহার হিসেবে দুই শতাধিক নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি দেয়া হয়। ঈদ উপহার পেয়ে দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটে উঠে। এরপর উপস্থিত অতিথিদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইফতার মাহফিল এবং রাতের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি উপস্থিত ছিলেন প্রকৌশলী সারোয়ার হোসেন রনি, ডৌহাখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ সাত্তার গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর দেওয়ান মাসুদুর রহমান সুজন, স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম, ডৌহাখলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, ডৌহাখলা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবু সায়েমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অসহায় দরিদ্র মানুষ।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।