ময়মনসিংহের গৌরীপুরে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP) এর আওতায় খামারিদের মাঝে পোল্ট্রি ফিড বিতরণ অনুষ্টিত হয়েছে।
২৮ মে(মঙ্গলবার) প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হল রুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি তার বক্তব্যে বলেন, হাস মুরগি কবুতর, গরু, ছাগল লালন,পালন করে আসুন সবাই মিলে পরিবারের পুষ্টির চাহিদা মিটাই। পরিশ্রম করে আপনাদের নিজদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে হবে।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড.মোহাম্মদ হারুন -অর-রশীদ,পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন,নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, এলইও কর্মকর্তা আসমাউল ইকবাল মৃদুল,সাংবাদিক ফারুক আহাম্মদ।
বক্তব্য রাখেন, কবুতর খামারী নয়ন তারা,মুরগী খামারী মনজুরা বেগম,দেশী মুরগী খামারী জান্নাত বেগম,সফল খামারী সাজেদা বেগম প্রমূখ।
অনুষ্টানটি বাস্তবায়নে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।অনুষ্টানে ১১৫ জন নারী খামারীকে জন প্রতি ৫০ কেজি ওজনের সুসম খাদ্যের বস্তা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।