কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিলো। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও এই অভিনেতাকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে।
ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বলেন, ‘গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। কিন্তু হঠাৎ করে আবারও শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তার।’
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নায়ক ফারুক আট বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চে সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। মাঝে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে মোট ৮২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। তার মধ্যে মাত্র ১২ দিন ছিলেন কেবিনে। হাসপাতালে ফারুকের পাশে দিনে দুই দফায় চার ঘণ্টা থাকার সুযোগ পান তার স্ত্রী ফারহানা পাঠান।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।